শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার: প্রাণিসম্পদ মন্ত্রী আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা
advertisement
আন্তর্জাতিক

জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে দিল্লির কড়া প্রতিক্রিয়া

খবর বেরিয়েছে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। এ নিয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালিয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ ব্যাপারে অবগত নয় মন্ত্রণালয়।

জাকির নায়েকের বাংলাদেশ সফরের খবর গড়িয়েছে দিল্লি পর্যন্ত। ৩০ অক্টোবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমান এই ইসলামিক বক্তা। এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করে বিজেপি সরকার। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাও করেছে ভারত সরকার। বন্ধ করে দেয়া হয় তার পিস টিভির সম্প্রচার।

ফিরে যাওয়া প্রসঙ্গে একাধিকবার জাকির নায়েক বলেছেন, ভারতে ফিরতে চান না তিনি। সেদেশে ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কিত।

এই সম্পর্কিত আরো

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার

রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের

নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি

কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার: প্রাণিসম্পদ মন্ত্রী

আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা