রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
স্বাস্থ্য ও চিকিৎসা

জগন্নাথপুর হাসপাতালে অন্ধকারে নেই জেনারেটর–চরম ভোগান্তিতে রোগীরা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যা চরম আকার ধারণ করেছে। বিদ্যুতের ক্যাবল নষ্ট হয়ে যাওয়ায় হাসপাতালটি প্রায় সারাবেলাই অন্ধকারে ডুবে থাকে। নেই কোনো বিকল্প ব্যবস্থা বা জেনারেটর। 

এতে করে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়েছেন ভর্তি রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মচারীরা।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে হাসপাতাল পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। তীব্র গরমে বিশেষ করে শিশু রোগীরা চরম কষ্টে রাত কাটাচ্ছেন। স্বজনরা জানান, দিনে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকে। 

পাইলগাঁও গ্রামের রোগীর স্বজন রমিজ আলী অভিযোগ করে বলেন, ‘আমার সন্তান শ্বাসকষ্টে ভুগছে। বিদ্যুৎ না থাকায় অক্সিজেন দেওয়া যাচ্ছে না। এতে বাচ্চার অবস্থা আরও খারাপ হচ্ছে।

শিশু ওয়ার্ডে ভর্তি সুকৃতি নামের এক নারী বলেন, ‘চারদিন ধরে হাসপাতালে ভর্তি আছি। কিন্তু এই গরমে বিদ্যুৎ না থাকায় থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স জানান, বিদ্যুতের অভাবে অক্সিজেনের চাপ কমে যাচ্ছে এবং শিশুদের ওয়ার্মার মেশিন চালানো সম্ভব হচ্ছে না। এতে ঝুঁকির মুখে পড়ছে ছোট রোগীদের জীবন। 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বদরুদ্দোজা উজ্জল বলেন, ‘বিদ্যুৎ সমস্যার কারণে রোগীদের সেবাদানে আমরা বড় ধরনের সংকটে পড়েছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি