রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত
advertisement
স্বাস্থ্য ও চিকিৎসা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন রোগী। তবে কারও মৃত্যু হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১২৭ জন।

এদিকে বরগুনার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। তথ্য নিশ্চিত করেছে বরগুনার সিভিল সার্জন কার্যালয়।

চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭১ জন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর, ২০২৩ সালে, আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

এই সম্পর্কিত আরো

নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার

জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ

সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত