রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
বিনোদন

ঈদে বুবলির জোড়া সিনেমা

আগামী ঈদে জোড়া সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

‘জংলি’ সিনেমায় তিনি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। অন্যদিকে ‘পিনিক’ সিনেমায় তার নায়ক আদর আজাদ। এই প্রথম নয়, এর আগেও ঈদে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে বুবলির।

গত বছরও রোজার ঈদে মুক্তি পেয়েছিল ‘মায়া: দ্য লাভ’ ও ‘দেয়ালের দেশ’। অভিনেত্রী বলেন, দর্শকের ভালোবাসায় আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলা। সকলের আন্তরিকতায় প্রতি বছরই ঈদে আমার সিনেমা থাকে। এবারো ব্যতিক্রম না। এবারো ঈদেও দু’টি সিনেমা আসবে। সিনেমার আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা মুক্তির কিছুদিন আগে কথা বলবো।

ঈদের সিনেমা নিয়ে আরও অনেক অনেক চমক আসবে সামনে। আপনাদের জন্য দারুণ কিছু আছে। আপাতত শুধু এইটুকু বলবো, ঈদের সিনেমা নিয়ে আপনাদের শুভকামনা যেভাবে রাখেন সেভাবেই রাখবেন। নতুন সিনেমার টিজার, ট্রেলার প্রস্তুত। ফার্স্টলুক পোস্টার আগেই প্রকাশ হয়েছে। একে একে গান, টিজার ও ট্রেলার প্রকাশ হবে। উল্লেখ্য, ‘পিনিক’ সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল এবং ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়