শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
বিনোদন

‘প্রতিযোগিতা নিজের সঙ্গেই’

একসময় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে সবার মন জয় করেছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

এরপর পা রাখেন বড় পর্দাতেও। দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। তবে ছোট সেই দীঘির মতো বড় পর্দায় খুব একটা দর্শক মাতাতে পারেননি। এবারের ঈদে ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে দীঘিকে।

এই সিনেমায় নতুনভাবে তাকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন তার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রী বলেন, ছোটবেলার ক্যারিয়ারটা অনেক বড় ছিল। মানুষটা ছোট ছিলাম, তবে ক্যারিয়ার বড় ছিল। ওই পর্যন্ত যেতে এখন আমার আরও সময় লাগবে। এর জন্য আরও ভালো কনটেন্ট এবং ভালো চরিত্র দরকার। আমি চাচ্ছি, একটা কাজ আসুক। আর ওই একটা কাজই এমনভাবে আসুক যেন মানুষ সারা বছর ধরে আমাকে মনে রাখে। এমনকি আমি চাই, আমার প্রত্যেকটা কাজই এই রকম আসুক; যা ভালোভাবে সাড়া ফেলবে। এজন্যই একটু কম কাজ করছি। তিনি বলেন, একজন অভিনেত্রীর যেটা থাকা দরকার, সেটা আমি ছোটবেলায় পেয়েই এখন বড়বেলায় অভিনেত্রী হয়েছি। তারপরও যদি বলি, বড়বেলার জার্নিটারও কিছু পরিবর্তন দরকার।

আমাকে এমন জায়গায় যেতে হবে যেন মানুষ মনে করে ছোট দীঘিকে বড় দীঘি অনেকটা ছাড়িয়ে গেছে। মাঝে মাঝে চিন্তা করি আমিতো নিজেকেই ছাড়িয়ে যেতে পারছি না। প্রতিযোগিতাটা আমার নিজের সঙ্গেই। ‘জংলি’ সিনেমায় সিয়ামের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে দীঘি বলেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। তিনি যে ভালো অভিনেতা, সেটা আমরা সবাই ইতিমধ্যে পর্দায় দেখেছি। তার সবচেয়ে ভালো দিক যেটা আমার মনে হয়েছে, তিনি যেমন নিজের পরিচর্যা করেন। তেমনি তিনি তার পাশের জনের দিকেও খেয়াল রাখেন।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ