রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
বিনোদন

বিয়ের দুই মাসেই মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

গেল বছরের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তিনি। দাম্পত্য জীবনের দুই মাস পার না হতেই ভক্তদের বড় সুখবর দিলেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) প্রিয়াঙ্কার জন্মদিন। বিশেষ এই দিনের আবহে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। প্রিয়াঙ্কা জানান, বর্তমানে তিনি জীবনের এক নতুন অধ্যায় উপভোগ করছেন।

নিজের অনুভূতি ব্যক্ত করে প্রিয়াঙ্কা জামান বলেন, আজ আমার জন্মদিন। জীবনের আরও একটি নতুন বছর শুরু হচ্ছে। এর মাঝেই আবার মা হতে যাওয়ার খবর পেলাম। খুব খুশি লাগছে, আবার কিছুটা লজ্জাও পাচ্ছি। সব মিলিয়ে এক দারুণ অনুভূতি।


এর আগে বিয়ের খবর প্রকাশের সময় প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি একজন ধার্মিক জীবনসঙ্গী চেয়েছিলেন। বিয়ের পর স্বামীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমার স্বামী খুবই ধার্মিক মানুষ, তিনি কখনোই নামাজ কাজা করেন না। তাকে পেয়ে আমি আমার সংসার জীবনে অনেক বেশি সুখী।

চিকিৎসকের বরাত দিয়ে অভিনেত্রী জানান, সব ঠিক থাকলে চলতি বছরের জুলাই মাসেই পৃথিবীর আলো দেখবে তার সন্তান। তবে আল্লাহর ইচ্ছায় সময় কিছুটা আগেও হতে পারে।

অনাগত সন্তানের নামও ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন এই দম্পতি। প্রিয়াঙ্কা জানান, যদি ছেলে সন্তান হয় তবে নাম রাখা হবে ‘আফফান বিন রাকিব’ আর কন্যাসন্তান হলে নাম রাখা হবে ‘মারিয়াম বিনতে রাকিব’।


জন্মদিনের দিন এমন আনন্দের সংবাদে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী