রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
বিনোদন

হাসপাতালে মডেলের মরদেহ রেখে পালালেন প্রেমিক

ভারতের মধ্যপ্রদেশে ২১ বছর বয়সী মডেল খুশবু আহিরওয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে সিহোর জেলায় ভৈনসাখেদির একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, খুশবুকে হাসপাতালে রেখে পালিয়ে যান তার প্রেমিক কাসিম।

হাসপাতালে চিকিৎসকরা ভারতীয় একাধিক গণমাধ্যমকে জানান, খুশবুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের অভিযোগের পর তার লাশ ভোপালের গান্ধী মেডিকেল কলেজে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চলছে।

হাসপাতালের বাইরে ভেঙে পড়েন খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করেন, তার মেয়ে খুশবুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওর পুরো শরীরে নীল দাগ দেখেছি। মুখ ফুলে গেছে। আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।’

মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের কাছে দ্রুত তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন খুশবুর বোন। তিনি বলেন, ‘আমার বোনকে মেরে ফেলা হয়েছে। তার শরীরজুড়ে আঘাতের দাগ। মুখ্যমন্ত্রীকে বলব, এই ঘটনা আপনার এলাকার। দয়া করে ব্যবস্থা নিন। আমার বোনের ন্যায়বিচার হওয়া প্রয়োজন।’

পরিবারের দাবি, খুশবু গত তিন বছর ধরে ভোপালে থাকতেন। এছাড়া ২৭ বছর বয়সী এক যুবক কাসিমের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কাসিমই তাকে হাসপাতালে রেখে পালিয়েছেন।

পুলিশ জানায়, উজ্জয়িনী থেকে ভোপাল ফেরার পথে খুশবুর অবস্থা খারাপ হয়। তখন কাসিম তাকে হাসপাতালে আনলেও অচেতন দেখে পালিয়ে যায়। কাসিমকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, খুশবুর শরীরে পাওয়া আঘাতের চিহ্নগুলো মারধর ও সম্ভাব্য যৌন নির্যাতনের দিকেই ইঙ্গিত করছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। যৌন নির্যাতন ও হত্যা-সব দিক থেকেই তদন্ত চলছে।’

ইনস্টাগ্রামে ডাইমন্ডগার্ল৩০ নামে পরিচিত খুশবু ছিলেন স্থানীয় এক উঠতি মডেল। গ্ল্যামারাস ফটোশুট, ব্র্যান্ড শুট এবং বিভিন্ন কোলাবোরেশন করে তিনি অনলাইনে জনপ্রিয়তা পেয়েছিলেন। বিএ প্রথম বর্ষে পড়া ছেড়ে দিয়ে তিনি ভোপালে পার্টটাইম কাজ করতেন এবং মডেলিং ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন। সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি