রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
সারাদেশ

আইভীর জামিন আবেদন নাকচ, কারাগারে ডিভিশন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ডিভিশনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের বিষয়ে একমত হয়েছেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আদালত তাঁকে প্রতিমন্ত্রী মর্যাদায় কারাগারে ডিভিশন প্রদান করেছেন।’

আরেক আইনজীবী আওলাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইভী তাঁর নিজ বাড়িতে অবস্থান করেছেন। তিনি এই আন্দোলনের বিরুদ্ধে কখনই মাঠে নামেননি। যাঁরা নেমেছেন, প্রকাশ্যে গুলি চালিয়েছেন, সেই শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে সুযোগ করে দেওয়া হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে আইভীকে।

এর আগে শনিবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটির থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর বাসায় গেলে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে রাখে। পরে তাঁকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়