মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা!

জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ওয়ার্ড যুবলীগের সদস্য আল আমিন। সোমবার রাতে নগরীর চাঁদমারি কলোনিতে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আল-আমিন বাহিনীর মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আহতরা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নগরীর স্টেডিয়াম কলোনি এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কুপিয়েছিল আল আমিন। সেই ঘটনায় কারাগারে গেলেও জামিনে মুক্তি পেয়ে আবারও একই ঘটনা ঘটাল সে।

আল আমিন বরিশাল নগরীর চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

আহতরা হলেন বরিশাল মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম, বিএনপি নেতা রেজাউল করিম রাজা, কর্মী শাহিন, কাওসার ও রাজিব খান।

আহত আসলামের ভাই আবদুর রহিম বলেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও স্টেডিয়াম কলোনিতে সন্ত্রাসী আল আমিন বাহিনীর অত্যাচারে এখনো অতিষ্ঠ এলাকার মানুষ। আল আমিন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ক্যাডার হিসাবে পরিচিত। এখনো এলাকার জমিদখল, মাদক বাণিজ্য সবই চলে তার নিয়ন্ত্রণে। তাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কোপানোর ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি