মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক বাবা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২৫) জেলার শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ৫-৭ বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়া পাঠানো হয়।

বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে আসে। এর পর থেকে কোনো কাজকর্ম করতো না আনোয়ার হোসেন। সে বাবার জমানো ৮লাখ টাকা বিভিন্নভাবে খরচ করে ফেলে। আবার বাবার কাছে টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এসব নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বাবাকে না জানিয়ে পুকুরে চাষ করা মাছ বিক্রি করে ফেলে আনোয়ার। এ নিয়ে বাবার মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

মঙ্গলবার বিকালে বাড়ির গোয়াল ঘরে ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আনোয়ার। এ সময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাগে ক্ষোভে মঙ্গলবার রাত তিনটার দিকে ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে থানায় এসে পুলিশে জানায়। পরে পুলিশ বাবাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি