মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সারাদেশ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় বকেয়া পাওনার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। এতে রাত সাড়ে ৯টা থেকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন এ সড়ক ব্যবহারকারীরা।


জিএমপির গাছা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আশজাদ বলেন, বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এ কারণে রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় পযর্ন্ত যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তারা সড়ক থেকে সরে গেলেই যান চলাচল শুরু হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকার সেলফ ইনোভেটিভ ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় দেড়শ জনের মতো শ্রমিক কাজ করেন।


কারখানাটি সাব কন্ট্রাকে তৈরি পোশাক প্রস্তুতের কাজ করে থাকে। কারখানার শ্রমিকরা সার্ভিস বোনাসসহ আরও কিছু বকেয়া পাওনা রয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসেন্তোষ বিরাজ করছিল।

তিনি আরও জানান, ফ্যাক্টরির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনাদি পরিশোধ সংক্রান্ত বিষয় নিয়ে আজ রোববার গাজীপুরের টঙ্গীতে কল কারখানা অধিদপ্তরে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকরা রাত সোয়া ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক