শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বড়লেখায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫ কমলগঞ্জে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, ৭ মাস পর জানল কিশোরীর পরিবার কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ভাঙল এক রাতেই, তাহিরপুরে বিষে মরল ১০ লাখ টাকার মাছ এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু ১৬ ঘণ্টায় সিলেট অঞ্চলে ৬ ভূমিকম্প অবৈধ আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি, ব্যবস্থা চায় বিএলডিএ ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব
advertisement
সারাদেশ

তিতুমীরের শিক্ষার্থীদের আবারও রেললাইন অবরোধ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালীতে আবারও রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪ টার দিকে রেললাইন অবরোধ করেন তাঁরা। এর আগে গত ১৮ নভেম্বর একই দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।


আজ বেলা সাড়ে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যান। সড়কের পর মহাখালীতে রেললাইনও বন্ধ করে অবরোধ করেন তাঁরা। এ সময় দাবি আদায়ের আহ্বান জানান শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গতকালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি।’

এদিকে অবরোধের কারণে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল ট্রেনটি আটকা পড়ে।

পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়।

▐ এই সম্পর্কিত আরো

বড়লেখায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

কমলগঞ্জে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, ৭ মাস পর জানল কিশোরীর পরিবার

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ভাঙল এক রাতেই, তাহিরপুরে বিষে মরল ১০ লাখ টাকার মাছ

এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৬ ঘণ্টায় সিলেট অঞ্চলে ৬ ভূমিকম্প

অবৈধ আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি, ব্যবস্থা চায় বিএলডিএ

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব