শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
অবৈধ আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি, ব্যবস্থা চায় বিএলডিএ ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফুটপাত ফিরিয়ে দিতে হবে পথচারীদের আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা এক জায়গায় কার, ট্রাক ও বাইক, আইসিসিবিতে জমজমাট গাড়ির বাজার কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
advertisement
সারাদেশ

‘মুজিব পরিবারকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থান দেবে না’

হাসিনা তথা মুজিব পরিবারকে বাংলাদেশের মানুষ আর কখনো রাজনীতিতে স্থান দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিলে হাটপুকুরিয়া-ঘাটলবাগ ইউনিয়নের আমানত শাহ জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


মামুনুর রশিদ মামুন বলেন, ৫ আগস্ট ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিবাদী হাসিনাকে উৎখাত করেছিল। হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের কবর রচনা করে। তার মন্ত্রিপরিষদ, তার এমপি ও গুণ্ডাদের নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। আমরা তাকে তাড়িয়ে দিই নাই। হাসিনা নিজে তার অন্যায় অত্যাচার বুঝতে পেরে পালিয়েছে। শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করা ছাড়া বিএনপি ঘরে ফিরবে না।

তিনি বলেন, আমরা একটি আধুনিক বাংলাদেশ চাই। আমরা একটি সাম্যের বাংলাদেশ চাই। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও বেগম খালেদা জিয়া। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে সহযোগিতা করতে হবে।

চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ হারিছ।

চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- সৌদি আরব শাখা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মো. নূরনবী, এম এম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

অবৈধ আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি, ব্যবস্থা চায় বিএলডিএ

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব

চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফুটপাত ফিরিয়ে দিতে হবে পথচারীদের

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন

সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

এক জায়গায় কার, ট্রাক ও বাইক, আইসিসিবিতে জমজমাট গাড়ির বাজার

কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী