মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০
advertisement

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলীম, সম্পাদক আব্দুল জলিল


সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সবুজ সিলেট'র কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল আলীমকে সভাপতি ও দৈনিক ইনকিলাব, জালালাবাদ ও সিলেট ভিউ প্রতিনিধি আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট নগরের নয়াসড়কের গোয়িং গ্লোবাল অফিসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ১২ সদস্য ভোট দেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশনার শাব্বির আহমদ ও অ্যাডভোকেট বদরুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তারা। 

সভাপতি পদে আব্দুল আলীম ৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পেয়েছেন ৩ ভোট। 

আর সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুল হক পেয়েছেন ৩ ভোট।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আবিদুর রহমান, সহ সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, আকবর রেদোয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, কার্যকরী সদস্য শাব্বির আহমদ ও লবীব আহমদ।

উপজেলা প্রশাসন সহ বিভিন্ন মহলের অভিনন্দন:
নব নির্বাচিত কোম্পানীগঞ্জ প্রেসক্লাব'র কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান, সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা যুবদল, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ), ছাত্রদল, ছাত্রশিবির সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক

ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০