সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার-তাজপুর-সারপার সড়ক সংস্কারে এমপি প্রার্থী সেলিম উদ্দিনের তাগিদ

বিয়ানীবাজার-তাজপুর-সারপার সড়কের বেহাল অবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন স্থানে গর্ত, ভাঙাচোরা অংশ ও জলাবদ্ধতার কারণে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের চলাচলে দুর্ভোগ আরও বেড়েছে।

এ অবস্থায় দ্রুত সড়ক সংস্কারের তাগিদ দিয়েছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন। মঙ্গলবার তিনি উপজেলা প্রকৌশলীকে মুঠোফোনে যোগাযোগ করে দ্রুত সংস্কার কাজ শুরু করার আহ্বান জানান।

এ বিষয়ে সেলিম উদ্দিন বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই টেন্ডার ও সংস্কার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছি। জনগণের দাবি বাস্তবায়নে আমি সবসময় মাঠে আছি।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের নেতৃত্ব উপজেলা প্রকৌশলীর সাথে সাক্ষাতকালে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন, সমাজকর্মী শামীম আহমদ ও নুরুল হক নুরু।

উপজেলা প্রকৌশলী জানান, বিয়ানীবাজার-তাজপুর-সারপার সড়ক সংস্কারের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে প্রস্তুতি নিচ্ছি।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি