সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

পুকুরে গোসলে করতে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরে গোসলে করতে নেমে তিন চাচাত বোনের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চাঁনপুর চা বাগানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্কুলছাত্রী তিনজন বাড়ি একই ইউনিয়নের রামগঙ্গা চা বাগানে। তাদের আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোছকান আক্তার (১২), সাজিদ আলীর মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শামিমা (১০) এবং মজিদ আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছানিয়া (৯)।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ১১টায় পুকুরে গোসলে করতে গেলে ফিরতে দেরি হওয়ায় দুপুর ১২টা ৩০ মিনিটে খোঁজ নিতে গিয়ে পানিতে তিন শিশুকে নিথর অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণিক স্থানীয় লোকের সহযোগিতায় তিন শিশুকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ মাহমুদ ৩টি শিশুকেই মৃত ঘোষণা করেন।


মৃত মোছকানের মা পারভীন বেগম জানান, শিশু তিনজনই সাঁতার জানত না।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত সবার মা-বাবাই চা বাগানের শ্রমিক হিসেবে কাজে করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি