সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান, লুনার মনোনয়ন দাবি

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ওসমানীনগর উপজেলায় লিফলেট বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার তাজপুর বাজারে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুল রউফ আব্দুল, শাহ মো. এহিয়া, সায়েস্তা মিয়া, সফিক মেম্বার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, এস.এম. মাসুদ, শাহিন মিয়া, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক মো. ইমাদ উদ্দিন লিলু, শামীম মুনিম, জেলা ওলামা দলের আহ্বায়ক নুরুল হক, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, কৃষক দলের আহ্বায়ক মুক্তার হোসেন বকুল, ওলামা দলের আহ্বায়ক মাওলানা হারুনুর রশীদ, ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন ও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। এই দাবি জনগণের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এ দেশের প্রতিটি প্রতিষ্ঠান স্বৈরাচারী শাসনের কারণে ধ্বংসের মুখে পড়েছে। দেশ ও জাতিকে রক্ষার একমাত্র পথ হচ্ছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন।

এসময় বক্তারা আগামী নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

তারা বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে গত ১৩ বছর ধরে তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথ ও ওসমানীনগরে বিএনপির নেতাকর্মীদের আগলে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লুনাকেই আমরা সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি