সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

টাইফয়েড প্রতিরোধে বিয়ানীবাজারে ব্যাপক টিকাদান শুরু

দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলাতেও শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান টিকাকেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়।

উপজেলার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শৃঙ্খলাপূর্ণভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে টিকা গ্রহণ করে এবং টিকা নেওয়ার পর শিশুদের হাতে দেওয়া হয় চিহ্নিতকরণ কার্ড।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার সব ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ টিকা পৌঁছে গেছে। কর্মসূচি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক বলেন, টাইফয়েড বাংলাদেশের অন্যতম সাধারণ ব্যাধি। এই টিকা শিশুদের জন্য অত্যন্ত নিরাপদ ও কার্যকর, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা নেই।

টিকা নেওয়ার পর শিক্ষার্থীদের মুখে ছিল খুশির হাসি। কেউ কেউ প্রথমে একটু ভয় পেলেও টিকা নেওয়ার পর স্বস্তি প্রকাশ করে আনন্দে মেতে ওঠে।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি