সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

থানায় মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন

মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে থানায় অভিযোগ ও মানহানি করার প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ও অঙ্গসংগঠনের নেতারা।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিরাই উপজেলা জমিয়তের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদ্য সাবেক সাধারণ সম্পাদক (দায়িত্বরত) জিয়াউল করীম।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, দিরাই উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা নূর আলী রায়হান, দিরাই পৌর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাসান আহমাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৪ অক্টোবর জামায়েত নেতা শিশির মনিরের ধর্ম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দিরাইয়ের সর্বস্তরের জনতার ব্যানারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ওই ব্যানার নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে উলুকান্দি গ্রামের সাইফুর রহমান এক পোস্ট দেন, যা অনেকের ক্ষোভের কারণ হয়।

বক্তারা দাবি করেন, ঘটনাটি নিয়ে সাইফুর রহমানের অভিভাবক হিফজুর রহমানের সঙ্গে তারা আলোচনা করেছিলেন এবং সেই আলোচনার অডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু পরবর্তীতে তাদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতির অভিযোগ এনে দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি জানার পর তারা বিস্মিত হন। পরে গত ৮ অক্টোবর ওই জিডি প্রত্যাহার করা হয় বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, এরই মধ্যে  ইউরো ভিশন নিউজ ২৪ ডটকম নামের একটি নাম সর্বস্ব অনলাইন পোর্টালে দিরাইয়ে ছাত্র জমিয়ত নেতাদের হুমকি নিরাপত্তা চেয়ে প্রবাসীর বাবার থানায় আশ্রয় শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা বলেন, আদর্শিক সংগঠন হিসেবে ছাত্র জমিয়ত সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান করে এসেছে। মিথ্যা তথ্য দিয়ে সংগঠনকে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী হিফজুর রহমান জানান, তিনি দিরাই থানায় জিডি করেছেন, তবে এখন পর্যন্ত সেটি প্রত্যাহার করেননি। তিনি দাবি করেন, আমার স্বাক্ষর জাল করে কেউ জিডি প্রত্যাহার করেছে এ অভিযোগ আমি চ্যালেঞ্জ করছি।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি