বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের বৃত্তি বিতরণ সম্পন্ন

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি’ বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৪টি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট, সম্মাননা স্মারক ও শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান।

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাবেল আহমদ ও যুগ্ম সম্পাদক বকুল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক কবির মিয়া, কার্যনির্বাহী সদস্য নেছার আলী লিলু, মবশ্বির আলী, ট্রাস্টি ও গরীব কল্যাণ ফান্ডের চেয়ারম্যান আবুল কালাম, ট্রাস্টি ও শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উপদেস্টা মন্ডলীর সদস্য হাজী আব্দুল হাই, উপদেস্টা মন্ডলীর সদস্য ও রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, যুক্তরাজ্য প্রবাসী-শিক্ষানুরাগী মফাজ্জুল আলী, কামালবাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামরুজ্জামান, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান ভূঁইয়া, চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী, আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী।
বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোছাঃ আদিত্য জামান ভূঁইয়া, নিরব সূত্রধর, শাফায়েত হোসেন। 
 
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহ সভাপতি শাহেদ আহমদ প্রিন্স ও সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রেদওয়ানুল ইসলাম হৃদয়।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা’। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি এলাকার সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া’সহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’ সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। 

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান