সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে ওসমানীনগর উপজেলা  বিএনপি। 

বুধবার সকাল থেকে দিনভর শেরপুর নতুন বাজার, গোয়ালাবাজার, সাদিপুর বাজার,তাজপুর বাজার,দয়ামীর বাজারসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। লিফলেট বিতরণ কালে হাজারও নেতাকর্মীরা অংশ নেয়। লিফলেট বিতরণের সময় নেতারা বলেন, আমরা দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে এই ৩১ দফার মাধ্যমেই আগামী দিনের নতুন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলবে। এ সময় ইলিয়সপত্নী লুনা ও ধানের শীষের পক্ষে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। 

এদিকে,ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে  ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং নিখোজ সাবেক এমপি ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে দোয়া চাচ্ছেন।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি