সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নয়টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার ও রেল স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী।

অভিযানে ছামী ইয়ামি চাইনিজ বাংলা রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা, ইস্টার্ন রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা এবং বনফুল অ্যান্ড কোম্পানিকে শিশু খাদ্যের লাইসেন্স ছাড়াই ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া, বিভিন্ন ভূষিমাল ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নয়টি মামলায় মোট ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার লাবনী বলেন, 'অভিযানকালে ছামী ইয়ামি ও ইস্টার্ন রেস্টুরেন্টে মারাত্মক ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা গেছে। জনস্বাস্থ্যের সঙ্গে এমন অবহেলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।'

তিনি বলেন, 'খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি