সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

বিশ্ব নিরাপত্তা সংস্থার বোর্ড সদস্য হলেন কুলাউড়ার মেজর (অব.) নুরুল মান্নান

আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা এএসআইএস ইন্টারন্যাশনাল-এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃতী সন্তান মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। 

গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অনুষ্ঠিত এএসআইএস ইন্টারন্যাশনালের বার্ষিক সেমিনারে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। বুধবার (৮ অক্টোবর) সেমিনার শেষে তিনি দেশে ফিরে আসেন। 

মেজর (অব.) নুরুল মান্নান জানান, এএসআইএস ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সংগঠন, যার সদস্য সংখ্যা প্রায় ৩৪হাজার। সংস্থাটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে শিল্প ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে তিন দিনব্যাপী সেমিনার আয়োজন করে।


তিনি গত বছরের মতো এ বছরও বৈশ্বিক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তার নিরাপত্তা বিষয়ক রচিত বই তিনি বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হাতে তুলে দেন।

মেজর মান্নান বলেন, বাংলাদেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে আমি এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছি। এখন আমাদের বিশেষজ্ঞরাও বিশ্বমানের পরিকল্পনা প্রণয়নে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন।

সেমিনারে সাইবার অপরাধ প্রতিরোধ, সরকারি-বেসরকারি সেক্টরে নিরাপত্তা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ বিশ্বকে আরও নিরাপদ করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি