সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

বিজিবির অভিযান

সিলেট ও সুনামগঞ্জে গরু-মহিষের বড় চালান জব্দ

সিলেট সীমান্তে গরু-মহিষের বড় চালান জব্দ করেছে বিজিবি। প্রায় ৩ কোটি টাকার মূল্যের সমপরিমাণ ২৮৯টি ভারতীয় গরু ও মহিষ আটক করা হয়েছে।

বিজিবি বলছে গরু-মহিষের জব্দকৃত চালানের মধ্যে এটা যাবৎকালের সবচেয়ে বড় চালান।

 

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ।

 

তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের অর্ন্তগত ইটাচোওকী নামক স্থানে বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে ২৩৭ টি ভারতীয় অবৈধ গরুর চালান জব্দ করে।

 

এছাড়াও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২ টি এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০ টি মহিষসহ মোট ৪২ টি ভারতীয় মহিষ আটক করে।

 

আটককৃত অবৈধ গরু এবং মহিষের আনুমানিক সিজার মূল্য ০৩ কোটি টাকা। 

 

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধ গবাদি পশু জব্দ করা হয়। আটককৃত গবাদি পশুগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি