সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, ১ জনের হাত দ্বিখণ্ডিত

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এক শিশুর হাত দ্বিখণ্ডিত হয়েছে। 


দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকায় ফেরার পথে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ-১২-১১৫০) সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে পৌঁছালে, সুনামগঞ্জগামী ফিড বোঝাই একটি পিকআপ ভ্যান (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আছেন বিদ্যা মিয়া (৩০), সিএনজি চালক, শেখঘাট কলাপাড়া-সিলেট, হোসাইন আহমদ তানভীর (১২), যার বাম হাত দ্বিখণ্ডিত হয়। বিল্লাল হোসেন (৩৯) মুন্নি বেগম (২৮)। আহতদের মধ্যে আরও দুইজনের নাম জানা যায়নি।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈকত দাস জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। দ্বিখণ্ডিত হাতটি সঠিকভাবে ব্যান্ডেজ করে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে ওসমানীতে নেওয়া হওয়ায় হাতটি পুনরায় জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ গাড়িটি আটক করেছি, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ওসমানীতে রেফার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি