বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির
advertisement
সিলেট বিভাগ

সিলেটে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রবাসী নিহত

সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আব্দুল গফুর আতাসন গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে ও সৌদি আরব প্রবাসী। তিনি সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছিলেন।সংঘর্ষে দুপক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্রসহ দফায় দফায় সংঘর্ষে জড়ান।

এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আব্দুল গফুর মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে সিলেট মহানগরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।  

এই সম্পর্কিত আরো

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির