সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমনের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর উপজেলাবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজসেবক বশির আহমদের সভাপতিত্বে ও তরুণ সংগঠক আবদুল কাদির এবং মনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সমাজসেবক আনিছুজ্জামান খান, শিক্ষক হেকিমউদ্দিন, বাবুল কান্তি দাশ মেগল, ব্যবসায়ী কাওছার আহমদ তুলাই, আলিমউদ্দিন, সামির আলী, শিহাব উদ্দিন, রাজন খান, সুন্দর আলী। 


মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন নিজে লোভ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বলয় তৈরি করেছেন অথচ কর্তৃপক্ষক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর থেকেই স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে। হাসপাতালজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং সিন্ডিকেটের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। 

সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এলাকাবাসী দাবি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দিলোয়ার হোসেন সুমনকে অপসারণ করতে হবে। অন্যতায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় বঞ্চিত। এসময় সমাজসেবক মনির মিয়া, চমক আলী, সোনা উদ্দিন, রইছ মিয়া, রাজু মিয়া,ক্বারী সায়েস্তা খান, গোলজার আহমদ, আছাব আলী, ইয়ামিন আহমদ, সাকিব আহমদ, ছিনু মিয়া, মখন মিয়া, আবুল লেইছ, লোকমান আহমদ, আবদুল হান্নান, জুনাব আলীসহ ছাত্র প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি