সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরের তাহির আলী মাস্টার আর নেই দাফন সম্পন্ন

ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের ধনপুর (বড়বাড়ি) গ্রামের কৃতিসন্তান, এলাকার প্রবীণ মুরব্বি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, মাদার বাজার এফ. ইউ. হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব মো. তাহির আলী মাস্টার ইন্তেকাল করেছেন।

তিনি রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেটের পিডিপি জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বাদ জোহর মাদার বাজার শাহী ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে আলেমসমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, 
সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মুসল্লীগন উপস্থিত ছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জ্যেষ্ঠ পুত্র শাহ আলম যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী, দ্বিতীয় পুত্র সরওয়ার আলম যুক্তরাজ্য প্রবাসী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, তৃতীয় পুত্র হাফিজ বদরুল আলম যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস জামে মসজিদের সহকারী ইমাম এবং কনিষ্ঠ পুত্র মাহিন আলম একজন ব্যবসায়ী।

মরহুমের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, ন্যায়পরায়ণ, জ্ঞানী ও মানবিক গুণে সমৃদ্ধ এক আলোকিত মানুষ। তাঁর প্রয়াণে উছমানপুর ইউনিয়ন হারালো এক আদর্শ সমাজপতি।

এদিকে প্রবীণ এই গুণী শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন—লেখক ও গবেষক ডা. আব্দুর রশীদ লুলু, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ও লেখক ফজির আহমেদ আশরাফ এবং বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী লেখক মুহাম্মাদ শরীফুজ্জামান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মোঃ হেলাল।

তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন—আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দেন।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি