সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শিক্ষক দিবসে ৫ গুণী শিক্ষককে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। 

রবিবার (৫ অক্টোবর) দিবস উপলক্ষে এক আলোচনা সভা, গুণী শিক্ষক সংবর্ধনা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। 


উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সংবর্ধিত ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, আবুল মনছুর, গুণী শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ। 

পরে উপজেলার ৫ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন গুণী শিক্ষক পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তার।


এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল মনছুর এবং মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল আহমদ খান। সভাশেষে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি