সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে জাতীয় সাংবাদিক সংস্থা নেতৃবৃন্দ

জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সাংবাদিক এটিএম আবু তাহের মো. তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা ও সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্দেশনায় যৌথভাবে এই কবর জিয়ারতের আয়োজন করা হয়। শহীদ সাংবাদিক তুরাবের জন্মস্থান বিয়ানীবাজারে অবস্থিত তার কবর জিয়ারতে অংশ নেন বিয়ানীবাজার ও সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় তারা দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক তুরাব এবং পূর্ব সিলেটের প্রথম সাপ্তাহিক ‘সপ্তাহ জুড়ে’ পত্রিকার সম্পাদক মরহুম মাস্টার আব্দুর রহিমের কবরেও ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গনির নির্দেশনায় সংস্থার নির্বাহী পরিষদের পক্ষ থেকে কবর জিয়ারতে অংশ নেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আজিজুর রহমান জয়নাল, সিলেট জেলা কমিটির সভাপতি এম. এ. রশীদ, বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফাকুর রহমান, প্রচার সম্পাদক সুয়েব আহমদ, অর্থ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল করিম, শরীফ আহমদ, রিপন আহমদ, শাহীন আহমদ, এবং বিশিষ্ট প্রবাসী সুমন আহমদ (ইউ.এ.ই) ও হারুনুর রশীদ।

পরে সাংবাদিক নেতৃবৃন্দ শহীদ তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মায়ের খোঁজখবর নেন। তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) সহ পরিবারের আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি