সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান হত্যায় শ্যালক হানিফ গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় পুলিশ নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নিখোঁজের তিনদিন পর গত বুধবার (২ অক্টোবর) বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত নোমান কালিগঞ্জ বাজারে মুদি দোকান চালাতেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন শেষে দেশে ফিরে দুই বছর ধরে ব্যবসা করছিলেন।

পুলিশ জানায়, মামলার প্রাথমিক পর্যায়ে নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসব জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হানিফ আহমদ সুমনকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করে তাকে আটক দেখানো হয় এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, নোমানের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক সুমনসহ পরিবারের কয়েকজন সদস্য হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। এলাকাবাসীর ভাষ্য মতে, ঘটনার পর নিহতের পরিবারের আচরণ ছিল রহস্যজনক। সিসি ক্যামেরা সরিয়ে ফেলা এবং লাশ উদ্ধারের সময় পরিবারের কাউকে থানায় না দেখা যাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘তদন্তের স্বার্থে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত হানিফ আহমদ সুমনকে অদালতে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেছিলেন।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি