সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

পারিবারিক সালিশে পুলিশের উপর হামলা

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় পারিবারিক শালিস চলাকালে ভিডিও করা নিয়ে একপক্ষের হামলার ঘটনা ঘটেছে।

এসময় থানাপুলিশের ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫-৬ জন পুলিশ সদস্য।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ওসি ও আরেকজন ওসমানীতে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। রাতেই ৮ জনকে আটক করা হয়েছে। তব যাচাই-বাছাই চলছে, যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের গ্রেফতার দেখানো হবে। 

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্র জানায়, সুরমাগেইট এলাকায় একটি পারিবারিক সালিশবৈঠক চলাকালে একজনের ভিডিও করাকে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়।

এসময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশের উপরও চড়াও হয় হামলাকারীরা। হামলায় শাহপরাণ থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বেশ আহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ৪-৫ জন পুলিশ সদস্য। আহতদের মধ্যে ওসি ও আরেক পুলিশ সদস্য ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। 

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি