সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র ‎‎ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন মালিক সমিতির - পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা - রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি - জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প
advertisement
সিলেট বিভাগ

জেবুন নাহার সেলিম

বাংলার মানুষ টানা ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের সহধর্মিনী এবং সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, বাংলার মানুষ টানা ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। গুম-খুন আর মানুষ হত্যার মধ্য দিয়ে তিনি ক্ষমতা টিকিয়ে রেখেছেন।”

বুধবার (১ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেবুন নাহার সেলিম আরও বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজির কোনো স্থান নেই। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর অবস্থানে আছেন। যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বা চাঁদাবাজির প্রমাণ মেলে, দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়েই কাজ করব। তবে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করব। সেই সঙ্গে প্রয়াত সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্বপ্ন বাস্তবায়ন ও অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, জেলা বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, আরিফ ইকবাল নেহাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছত্তার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাসিমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকো ও প্রয়াত সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে জেবুন নাহার সেলিম উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র ‎‎

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

মালিক সমিতির পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার

তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন

রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প