সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র ‎‎ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন মালিক সমিতির - পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা - রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি - জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প
advertisement
সিলেট বিভাগ

‘শারদীয় দুর্গোৎসব হোক সম্প্রীতি ও মিলনের সেতুবন্ধন’ — মাহবুবুর রহমান

সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান বলেছেন, “শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মিলনের সেতুবন্ধন।”

বুধবার বিকেলে মধ্যনগর বাজার পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান বলেন,“শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ,এখানে সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন,“দলীয় নির্দেশনা অনুযায়ী আমি এলাকার প্রতিটি পূজামণ্ডপে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টা করছি।”

এর আগে সারাদিনব্যাপী তিনি মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে মধ্যনগর উপজেলা বিএনপির জ্যোষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু,আহবায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেন,ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী,মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সাইফুল, যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন সোহেল,সাইদুর রহমান জিয়া ও সাজিবুল হক তালুকদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু,সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র ‎‎

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

মালিক সমিতির পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার

তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন

রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প