সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার? ঢাকামুখী মানুষের ঢল, ফেরি-লঞ্চে বেড়েছে চাপ বাংলাদেশিদের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল দূতাবাস নেতার কথার সঙ্গে কাজের মিল না থাকলে জনগণ ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে পারে না: শিশির মনির জামায়াতের ঈদ পুর্নমিলনী অনুষ্টানে - অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাওঃ হাবিবুর রহমান ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর ও আটক ৭ ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুরে নিখোঁজের তিন দিন পর একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হলো আবিদুর রহমান (৩৫) নামে এক যুবকের লাশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত আবিদুর রহমান উপজেলার আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত তিন দিন আগে আবিদুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। তবে এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। মঙ্গলবার সকালে আক্রমপুর এলাকার নুরুল গণি চৌধুরী সোহেলের বাড়ির লোকজন তাদের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই সাদরুল আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবিদুর রহমান পানিতে ডুবে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে নিহতের পরিবার দাবি করেছে, পূর্ব শত্রুতার জেরে আবিদুরকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে ওই পুকুরে ফেলে রাখা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এই সম্পর্কিত আরো

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?

ঢাকামুখী মানুষের ঢল, ফেরি-লঞ্চে বেড়েছে চাপ

বাংলাদেশিদের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল দূতাবাস

নেতার কথার সঙ্গে কাজের মিল না থাকলে জনগণ ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে পারে না: শিশির মনির

জামায়াতের ঈদ পুর্নমিলনী অনুষ্টানে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাওঃ হাবিবুর রহমান

ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর ও আটক ৭

ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক