মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে এসে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন, পশ্চিম পাগলা ইউনিয়ন, দরগাপাশা ইউনিয়ন, জয়কলস ইউনিয়ন এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিব নূর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা জাসদের আহবায়ক নজমুল হোসেন, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ।

এছাড়াও উপজেলা ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মাসুম, মেহেরাজসহ আরও অনেকে।

ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,“দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ। আমাদের পরিচয় হল আমরা বাংলাদেশী, আমরা বাঙ্গালী। শান্তিগঞ্জে সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করে। এভাবেই সম্প্রীতির বন্ধন বজায় রেখে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?