শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময়

নিরাপদ মহাসড়ক দুঘর্টনা রোধকল্পে তামাবিল হাইওয়ে থানা পুলিশ জৈন্তাপুর আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন-এর অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম বলেন, সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে থাকা সকল অবৈধ বালু-পাথর  উচ্ছেদ করা হবে। তিনি সড়কে মানুষের জানমালের নিরাপত্তা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সকল গাড়ির কাগজপত্র চেকিং ও যানবাহনের গতিরোধ করতে হাইওয়ে পুলিশ-কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান। 

তিনি এই কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ,পরিবহন সেক্টর সহ সবার সহযোগিতা কামনা করেন। 

১০ জানুয়ারী-২০২৫ খ্রি: শুক্রবার বিকেলে উপজেলার কাটাগাংস্থ তামাবিল হাইওয়ে থানা পুলিশের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় স্থানীয়রা মহাসড়কের পাশে বাজার এলাকায় যানজট নিরসনে  ট্রাফিকক পুলিশ মোতায়েন করা এবং স্পিড ব্রেকারের উপর সাদা চিহৃ বা জেবরা ক্রাশিং দেওয়ার দাবী করেন। 

তামাবিল হাইওয়ে থানার অফিসার (ইনচার্জ) হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী,ব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার শাখার আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারী রফিক আহমদ, সিলেট তামাবিল জাফলং বাস-মালিক সমিতির সভাপিত নুর উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সিলেট বিভাগ সড়ক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল। 

সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ শুক্রুর, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, জৈন্তাপুর ট্রাক চালক উপ-কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম, ব্যবসায়ী মোশারফ হোসেন। এছাড়া সভায় পরিবহন সেক্টর সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এদিকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন-এর অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম তিনি তামাবিল হাইওয়ে থানা প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করেন।

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের