মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শুভসংঘের ফলজ গাছের চারা বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের লোকদের মাঝে ফলজ ৬০টি গাছের (জলপাই, লেবু, পেয়ারা, কাঁঠাল, খেজুর, চালতা, আতা ফল, জারা লেবু) চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার নবগঠিত কমিটি। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডাক বাংলো মাঠে শুভসংঘ কর্তৃক আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য মহি উদ্দিন রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বসুন্ধরা শুভসংঘের সকল ভালো কাজ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা অপরিসীম। সবাইকে নিজ বাড়িসহ আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ আন্দোলনকে বেগবান করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভসংঘের প্রতিটি ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাছলিমা সুলতানা মনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক শাহ আলম শামীম, শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস। 

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী, ময়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারদিন কাওসার তানিম, অর্থ সম্পাদক মিফতা আহমদ রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা নাহার শোভা, ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান সিয়াম, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সোলেমান প্রমুখ।


শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস জানান, বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখা শুভকাজের মাধ্যমে সবসময় মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?