মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

দয়ার বাজারের সাবেক ব্যবসায়ী হাজী ফরিদ মিয়ার ইন্তেকাল, জানাজা সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজারের প্রাক্তন ব্যবসায়ী ও মেসার্স ফরিদ অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী, রহমত নগর কালীবাড়ি গ্রামের মুরব্বি হাজী ফরিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেটস্হ মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পরদিন সোমবার সকাল ১০টায় কলাবাড়ী মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের ছোট ছেলে মাওলানা মাহমুদুল হাসান স্বপনের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় শতশত মুসল্লি, উলামায়ে কেরাম, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

প্রয়াত হাজী ফরিদ মিয়া দীর্ঘদিন স্থানীয় বাজারে ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানেও আর্থিক সহায়তা প্রদান করতেন। এলাকার মানুষের কাছে তিনি অমায়িক আচরণ ও সৌজন্যমূলক ব্যবহারের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন।

উল্লেখ্য, মরহুমের বড় ছেলে হানিফ মাহমুদ মেসার্স মীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং দ্বিতীয় ছেলে এডভোকেট রিপন মাহমুদ সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?