মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় : ফখরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম বলেছেন, তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে দেশ গড়ার নির্বাচন। পতিত ফ্যাসিবাদ দেশকে ধ্বংস করে দিয়েছে। সেই দেশকে পুনর্গঠনের জন্য প্রয়োজন একটি আমানতদার, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেকটি নেতাকর্মীর এই গুণ রয়েছে। অতীতেও জামায়াতের সংসদ সদস্যরা তাদের যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেশের মানুষ তাই জামায়াতকে এবার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আগামী নির্বাচনে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে-ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে বারবার দেশে ফ্যাসিবাদী দুঃশাসন মাথাচাড়া দিয়ে উঠবে। তাই জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা মেনে না নিলে দেশের জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করবে।

রাজনগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্থানীয় এক মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার আমির আবুর রাইয়ান শাহিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর মো. ফখরুল ইসলাম।

মো. ফখরুল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আমরা ছাত্র-জনতার এই সংগ্রাম ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে। দেশের মানুষ এখন শান্তি চায়। দখল, চাঁদাবাজি,  টেন্ডারবাজি মুক্ত সৎ, দক্ষ ও দেশপ্রেমিক জনগণকে নিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার সেক্রেটারি মিছবাউল হাসানের সঞ্চালনায় এসময় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জামায়াতে ইসলামী’র ওলামা বিভাগের মৌলভীবাজার জেলা সভাপতি শেখ মু. আব্দুল হক।

কর্মশালায় জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহেদ আলী রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াতের রাজনগর উপজেলার আমির আবুর রাইয়ান শাহিনকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?