মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

মাদরাসার নারীরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মাদরাসায় শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানের আলো বহনকারী। ইসলামি শিক্ষা মানুষের অন্তরে নৈতিকতা ও চরিত্র গঠনের পথ প্রশস্ত করে। ধর্মীয় জ্ঞানকে জীবনে প্রয়োগ করাই আমাদের মূল লক্ষ্য। মাদরাসায় শিক্ষিত নারীরা আদর্শ মা হয়ে আগামী প্রজন্ম গঠনে ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় দক্ষিণ সুরমার ইলাইগঞ্জ হিফজুল কোরআন মাদ্রাসায় কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় দক্ষতা অর্জন করা উচিত। কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করাই প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই আগামী দিনের নেতৃত্বের ভরসা। সত্য, ন্যায় ও নৈতিকতার পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও মানবিক আদর্শ ধারণ করেই সমাজ ও রাষ্ট্রের সেবা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আলহাজ্ব ইকবাল আহমেদ। সঞ্চালনা করেন ইংরেজি শিক্ষক মো. আব্দুল হামিদ। 

বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব মিম্বর আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, শিক্ষক ছালেহ আহমেদ ও মোহাম্মদ ফিরুজ প্রমুখ। 

এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার প্রারম্ভে কিরাত এবং গজল পরিবেশন করেন নবম শ্রেণির ছাত্র শাহান ও তাহসিন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?