মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনের কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার হাজিপুর ইউনিয়নের লাঠি গ্রামে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে দুই অভিযুক্তকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ইজারা বহির্ভূত স্থান থেকে বালু বহনকারী ছয়টি স্টিলের তৈরি বোট জব্দ করে নদীর পাড়ে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের মাধ্যমে পরিবেশ ও নদী তীরবর্তী এলাকার ক্ষতি সাধন করা হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ইজারা ব্যতীত কোনো ব্যক্তি বা গোষ্ঠী বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?