মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সিলেট-৪ আসন

জৈন্তাপুরে অ্যাডভোকেট জামানের ঝটিকা সফর, উজ্জীবিত তৃণমূল কর্মীরা

জৈন্তাপুর কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান শুক্রবার জৈন্তাপুরে তৃণমূল নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। তার এই ঝটিকা সফরকে কেন্দ্র করে জৈন্তাপুরজুড়ে নতুন আলোচনা তৈরি হয়েছে এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে নিয়ে উজ্জীবিত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান জৈন্তাপুরের দরবস্ত এলাকার দারুল হাদিস মদিনাতুল উলুম খরিলহাট মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সাথে সময় কাটান। বাদ আসর ওই মাদরাসায় একটি দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

এরপর সন্ধ্যা ৬টায় তিনি জৈন্তাপুরের ফেরিঘাট ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি জৈন্তাপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পূজা যাতে সুন্দরভাবে উদযাপিত হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন।

এছাড়াও, রাত ৮টার দিকে তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি অসুস্থ আবদুস শুক্কুর এবং স্বেচ্ছাসেবকদল নেতা অসুস্থ তানভীর আহমদ শাহীনের বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এরপর রাত ৯টায় তিনি জৈন্তাপুরের সারিঘাট ট্রাক চালক সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরিশেষে, রাত ১০টায় তিনি হরিপুরে অবস্থিত ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ফের দলে ফেরা ও সিলেট-৪ আসনে সংসদ সদস্য মনোনয়ন চাইবেন বলে সিলেটজুড়ে চাউর হয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?