মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে বিয়ের প্রলোভনে চা শ্রমিক কন্যাকে ধর্ষণ, আটক ১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে চা শ্রমিক পরিবারের কন্যাকে ধর্ষণের অভিযোগে অক্ষয় কুমার চাষা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লালাখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটক অক্ষয় কুমার চাষা উপজেলার লালাখাল চা বাগান এলাকার অশ্বিনী চাষা ওরফে খোকার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৯ বছরের ওই কিশোরীর মা-বাবা উভয়েই লালাখাল চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন। চলতি মাসের ৮ ও ১০ তারিখে তাদের অনুপস্থিতিতে অক্ষয় কুমার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নিজ ঘরে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বিচার দাবি করা হয়। বৈঠকে অক্ষয় ধর্ষণের কথা স্বীকার করলেও বিয়ে করতে অস্বীকৃতি জানায়। একাধিক বৈঠকের পর সমাধান না মেলায় ভুক্তভোগীর পরিবার শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ পাওয়ার পরপরই থানা পুলিশের উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে অক্ষয়কে আটক করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “ভুক্তভোগীর বাবার অভিযোগের পর মাত্র এক ঘণ্টার মধ্যেই ধর্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”

তিনি আরও জানান, ভুক্তভোগীকে চিকিৎসা ও সহায়তা প্রদানের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?