মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

৮ অক্টোবর থেকে সিলেটে সর্বস্তরের পরিবহণ বন্ধের হুঁশিয়ারি

৮ অক্টোবর থেকে সিলেটে সর্বস্তরের পরিবহণ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সিলেট জেলা বাস মিনি বাস কোচ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে এবং সিএনজি অটোরিকশা, ট্রাক লেগুনার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট জেলা বাস মিনি বাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম বলেছেন, ‘৭ অক্টোবরের মধ্যে যদি ব্যাটারিচালিত গাড়ি রিকশা বা টমটম যদি বন্ধ না হয়, আর যারা ইন্ধন দিয়েছে, যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে, যারা আমাদের গাড়ি ভাংচুর করেছে, তাদেরকে যদি আইনের আওতায় না নেয়া হয়, তাহলে ৮ অক্টোবর থেকে আমরা রাজপথের সর্বস্তরের পরিবহণ বন্ধ করে দেবো।’

সমাবেশে সিলেটের পরিবহণ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। 

সমাবেশে মইনুল ইসলাম আরও বলেন, ‘ব্যাটারি চালিত রিকশা ও টমটম উচ্ছেদে নেমেছে প্রশাসন। এটা নিয়ে ইচ্ছাকৃত ভাবে, কারো ইন্ধনে গত বুধবার উপশহরে আমাদের মাইক্রো স্ট্যান্ডে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমরা মামলাও করেছি। পাশাপাশি কোর্ট পয়েন্টে অনেক সিএনজি অটোরিকশার উপর হামলা চালানো হয়েছে।’ 

তিনি বলেন, ‘ব্যাটারি চালিত রিকশা বিদ্যুতের ক্ষতি করছে। তাই এই দেশ বাঁচাতে গিয়ে পরিবহণ মালিক শ্রমিক আন্দোলনে থাকবে।’

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?