মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সাদা পাথরে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপিত

সিলেটের কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আলোচিত পর্যটন কেন্দ্র সাদা পাথর প্রবেশদ্বার এলাকায় র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “টেকসই উন্নয়নে পর্যটন।”

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করে উপজেলা প্রশাসন। নৌকা ভাড়ায় ২৫% ছাড় এবং প্রতিবন্ধী ও শিশু পর্যটকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া-র সভাপতিত্বে ও নাজির ময়নুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পর্যটন শিল্পের সম্ভাবনা, টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকা, পর্যটকদের নিরাপত্তা এবং কর্তৃপক্ষের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন— কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন সেখ, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ অভিরঞ্জন দেব, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান মন্নাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক সোহরাব আহমদ, সাংবাদিক আব্দুল জলিল ও ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক কবির আহমদ, সাদাপাথর পর্যটন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি লিটন আহমদ, সাধারণ সম্পাদক সফাত উল্লাহ এবং উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে সাদা পাথর এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করে উপজেলা প্রশাসন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?