মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

ভোলাগঞ্জ সাদাপাথর পার্কিং এলাকা থেকে পর্যটকের গাড়ি চুরি

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর পার্কিং এলাকা থেকে একটি প্রাইভেট কার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পর্যটক জানান, সকাল ৭টার দিকে তারা একটি প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২১-৩৮৩৮) নিয়ে সাদাপাথর ভ্রমণে আসেন। উপজেলা প্রশাসনের টিকেট কেটে গাড়িটি নির্ধারিত পার্কিং এলাকায় রাখার পর ড্রাইভারসহ সবাই ঘুরতে যান। চার ঘণ্টা পর সকাল ১১টার দিকে ফিরে এসে তারা দেখেন গাড়িটি সেখানে নেই।

ঘটনার সময় উপজেলা প্রশাসন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনায় ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ গাড়ির নম্বরসহ কন্ট্রোল রুমে তথ্য দেন।

এ প্রসঙ্গে স্থানীয় পর্যটন ব্যবসায়ী নেতারা জানান, প্রতিদিন শত শত পর্যটক তাদের গাড়ি এখানে রেখে ঘুরতে যান। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার অভাবে ঝুঁকি বাড়ছে। তাদের মতে, টিকেট চেক ও প্রবেশ নিয়ন্ত্রণ উপজেলা প্রশাসনের আওতায় আনা হলে এ ধরনের চুরির ঘটনা রোধ করা সম্ভব হবে।

চুরি হওয়া গাড়ি উদ্ধারে সহায়তা করতে কেউ কোনো তথ্য পেলে ০১৩২০১১৭৯৯৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, “সাদাপাথর পর্যটন এলাকা থেকে পর্যটকদের একটি প্রিমিও গাড়ি চুরি হয়েছে। ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন। পুলিশ গাড়ি উদ্ধারে ও চোরচক্রকে শনাক্ত করতে কাজ করছে।”

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?