মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

শাহজালাল মাজারে চাকু দেখিয়ে মোবাইল ছিনতাই, আটক ২

হযরত শাহজালাল রহ. মাজার এলাকার ভেতর থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, সিলেট সদরের মৃত আব্দুল করিমের ছেলে মো. হাসান ওরফে বুলেট (২৩) ও এয়ারপোর্ট এলাকার আব্দুল জলিলের ছেলে জহুর রায়হান (২৪)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মো. এলান হোসেন (৩৩) নামে এক ব্যক্তি মাজার জিয়ারতের জন্য কোতোয়ালী থানাধীন শাহজালাল (রহ.) মাজার এলাকায় আসেন।

হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার ভিতরে ওজুখানার সাথে পাবলিক টয়লেটের পার্শ্বে অজ্ঞাতনামা ৩ জন ছিনতাইকারী ধারালো চাকু ধরে জোরপূর্বক তার মানিব্যাগে থাকা নগদ ১ হাজার ৭৫০ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন (Walton Pro R8) বল প্রয়োগ করে জোর পূর্বক নিয়ে যায়।

পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ ২ জন ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই দুইজন সহ আরো একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এলান হোসেন। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?