বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ
advertisement
সিলেট বিভাগ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই : নজরুল ইসলাম

আগামী দিনে প্রয়োজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি-জামায়াতসহ নিশ্চয় সবাই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। কেননা, জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকের পর নজরুল ইসলাম সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব আছে কি না, থাকলে তা কমানোর জন্য বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দূরত্বের কিছু নেই। তারাও (জামায়াত) গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে; আমরাও বলি। কিন্তু যদি কেউ বলে, শুধু তারাই দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলব, ভাই কথাটা ঠিক না।

তিনি আরও বলেন, আমরা সবাই দেশপ্রেমিক। আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক, আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক; তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি। এটা তো কষ্ট লাগার কথা। আমরা আশা করব, এ রকম কথা কেউ না বলুক।

শিগগিরই জামায়াতের সঙ্গে বিএনপি কোনো বৈঠক করবে কি না, জানতে চাইলে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, জামায়াতের সঙ্গে আমরা ফরমালি যুগপৎ আন্দোলনে ছিলাম না। তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি এক রকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিল। নিশ্চয়ই আগামী দিনে প্রয়োজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই।

বেলা সোয়া ১১টায় শুরু হওয়া বৈঠক প্রায় ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে নজরুল ইসলাম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ছিলেন।

অন্যদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ