মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ডিআই পিকআপ ইজিবাইক সংঘর্ষে এক শিশু নিহত, আহত ২

সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলাধীন আসামপাড়া নামক স্থানে বালু বোঝাই ডিআই পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।

এই ঘটনায় আরও এক শিশু সহ ২জন আহত হয়েছেন। নিহত শিশু সাদিয়া আক্তার (৫) আহত মাহিন আহমদ (৩)। তারা দুইজন ভাইবোন।

উপজেলার বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের পুত্র কন্যা। তাদের দুইজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসাপাতলে সাদিয়া মারা যান। অপর আহত ব্যক্তি সাদ্দাম হোসেন (৩৫) তিনি ডুলটিরপাড় গ্রামের বিলাল মিয়ার পুত্র।

স্হানীয় সূত্রে জানা গেছে,  ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সাদিয়া ও মাহিন তাদের অভিভাবকের সাথে আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় ইজিবাইক যোগে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিলেন।

একই ইজিবাইকে সাদ্দাম ও ছিলেন। তাদের বহনকারী ইজিবাইকটি উপজেলার আসামপাড়া ব্রীজ অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালু বোঝাই একটি ডিআই পিকআপের সাথে সংঘর্ষ হয়। 
পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘাতক ডিআই পিকআপটি স্হানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে।

হাসাপাতলে চিকিৎসাধীন অবস্থায় শিশু মারা যাওয়ার বিষয়'টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার( ইনচার্জ) মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌছেছে। ঘাতক গাড়ীটি বর্তমানে পুলিশের জিম্বায় রয়েছে বলে তিনি জানান।এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?